1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা

ফায়ার সার্ভিসকে ৪টি ওয়াটার রেসকিউ বোট দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সিটি করপোরেশন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১২৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি রিপোর্ট : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ৪টি ওয়াটার রেসকিউ বোট প্রদান করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ২২ অক্টোবর ২০২৪ বিকেল ০৩-০০ ঘটিকায় বোট নির্মাতা প্রতিষ্ঠান গোল্ডেন ফাইবার গ্লাস (বোট ইয়ার্ড), বন্দর, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত “হ্যান্ডওভার সিরোমনি অফ ফোর সার্চ অ্যান্ড রেসকিউ উক্যুইপমেন্ট (রেসকিউ বোট)” অনুষ্ঠানে ডিএনসিসির আরবান রেজিয়েলেন্স প্রজেক্ট (ইউআরপি)-এর পক্ষে প্রকল্প পরিচালক জনাব আরিফুর রহমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মহাপরিচালক মহোদয়ের পক্ষে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসির কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহকারী পরিচালক (অপারেশন) জনাব ফরিদ আহাম্মদ চৌধুরী, ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের জোন কমান্ডার জনাব ফখর উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কারিগরি কারখানার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ মোতাহার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ঢাকা দক্ষিণ সিটি করেপোরেশন ইউআরপি প্রকল্পের আওতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে নানা ধরনের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জাম প্রদান করছে। এর ধারাবাহিকতায় আজকে ৪টি ওয়াটার রেসকিউ বোট প্রদান করা হলো। তিনি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে এজন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, হস্তান্তরকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ৪টি ওয়াটার রেসকিউ বোট ও আনুষঙ্গিক সরঞ্জাম, যা নদীপথে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধি করবে। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com