1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব! তেহরানের তীব্র প্রতিক্রিয়া, যুদ্ধবিরতি নিয়েও টানাপোড়েন দীর্ঘ দেড় যুগ পর স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ, স্থল-আকাশে শক্তিমত্তার প্রদর্শন ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমান, শিশুস্বাস্থ্য নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সালাম গ্রহণ, আকাশে মিগ-২৯’র চমক স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি

আওয়ামী লীগের শীর্ষ নেতারা কীভাবে পালালো, তদন্ত করছি: শফিকুল আলম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১২৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা কীভাবে পালালো তা আমরা তদন্ত করছি।

শনিবার (১৯ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম, উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার।

পালা বদলের পরে দেখলাম আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে গেল? তারা কীভাবে গেল, কেন গেল? এই বিষয়ে সরকার কী কাউকে দায়ী করেছে? এই প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এই বিষয়ে সরকারের বিষয় ক্লিয়ার। আমরা একটা বিষয় দেখছি কেন এটা হলো? কীভাবে তারা পালালেন।

একটা বিষয় কিন্তু স্পষ্ট, ৫-৮ আগস্ট পর্যন্ত কোন সরকার ছিল না। আর আপনারা জানেন যে অনেক পুলিশ স্টাইকে ছিল। আমরা শুনছি এই লোকটা পালাচ্ছে ধরতে হবে কিন্তু হয়নি এই জায়গায় একটা গ্যাপ ছিল। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল তাদের অ্যারেস্ট করার। এখনো চেষ্টা করছি যারা বাংলাদেশে আছে, তাদের গ্রেফতার করার। কীভাবে এরা (আওয়ামী লীগের শীর্ষ নেতারা) পালালো, তদন্ত করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com