1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ

কেউ দাপট দেখাবেন না, বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসেনি: দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে টুকু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৫০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: আপনারা কেউ ক্ষমতার দাপট দেখাবেন না। বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসেনি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

মনে রাখবেন, ১৬ বছর ক্ষমতায় থাকার পর দুপুরের খাওয়ার সময় পাননি শেখ হাসিনা। পালাতে বাধ্য হয়েছেন। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ-এটা মাথায় রেখে মানুষের সঙ্গে মিশবেন এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে জন্মস্থান সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাঁতী গ্রামে বাবা-মায় ও দাদির কবর জিয়ারত শেষে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আলোচনাকালে তিনি আরও বলেন, তারেক রহমান যেকোনো সময় দেশে আসবেন। সেদিন লক্ষ কোটি মানুষ ঢাকায় উপস্থিত থাকবেন। কেউ ঘরে থাকবে না।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের ভালো মানুষগুলো রাজনীতি করতে পারবেন। আর যারা মানুষকে অত্যাচার, নির্যাতন, লুটতরাজ, দুর্নীতি, অনিয়ম, গুম ও খুনের সঙ্গে জড়িত তারা রাজনীতি করতে পারবেন না। তাদের বিচার বাংলার মাটিতেই হবে।

আলোচনা সভায় সময় জেলা সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, শহর বিএনপির সভাপতি মুন্সী জাহিদ আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরে আলম মুন্সী ও সহ-সভাপতি আনিসুর রহমানসহ নেতারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ দুই বছর পর জন্মস্থান কয়েলগাতী গ্রামে ফিরেন ইকবাল হাসান মাহমুদ টুকু। পরে তিনি শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে বৃক্ষরোপণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com