1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা

কমনওয়েলথ সম্মেলনে যাচ্ছেন না ড. ইউনূস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : আগামী ২১-২৬ অক্টোবর দ্বীপরাষ্ট্র সামোয়ার রাজধানী আপিয়ায় অনুষ্ঠেয় কমনওয়েলথ সম্মেলনে যাচ্ছেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের শীর্ষ সম্মেলনে যাবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কমনওয়েলথ হেড অব গভর্নমেন্টস মিটিং হবে সামোয়াতে। সেখানে প্রধান উপদেষ্টা যাবেন না। এই সিদ্ধান্ত হয়েছে। উনি যাচ্ছেন না, সেজন্য মন্ত্রী পর্যায় ও হেড অব গভর্নমেন্টের মিটিংয়ের অংশে আমি অংশগ্রহণ করবো। কমনওয়েলথ নিয়ে কতগুলো সেট ইস্যু আছে, সেগুলোতে আমাদের অবস্থান একই।

সামোয়াতে ভারত-পাকিস্তানের প্রতিনিধির সঙ্গে বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দ্বিপক্ষীয় কয়েকটি বৈঠক হবে। ভারত ও পাকিস্তানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে (নিউইয়র্কে)। সেখানে আমি আর যাচ্ছি না। যাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি তাদের সঙ্গে হবে।

বিমসটেক সম্মেলনে প্রধান উপদেষ্টা যাওয়ার বিষয়ে তৌহিদ হোসেন জানান, বিমসটেক সম্মেলন যখন হবে উনি যাবেন, এটাই আমাদের সিদ্ধান্ত। কারণ বিমসটেক হলো অল্প কয়েকটা দেশের ব্যাপার। সেখানে একেবারে ঘরোয়া ও অন্তরঙ্গ পরিবেশে কথা বলা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com