1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক

অপরাধীর রাজনৈতিক পরিচয় যাই হোক, ব্যবস্থা নেওয়া হবে: নাহিদ ইসলাম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: চট্টগ্রামের একটি পূজামণ্ডপে ‌ইসলামি ভাবধারার সংগীত পরিবেশন ইস্যুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের জবাবদিহি করা হচ্ছে। অপরাধীর কোন দলীয়, ধর্মীয় পরিচয় হয় না। যারা এটি করবে তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমাদের বুঝতে হবে কোথায় থামতে হবে৷ সীমারেখা বোঝার সংবেদনশীলতা থাকতে হবে। সেটি যারা অতিক্রম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বিগত ১৫ বছরে দেশের সব রাষ্ট্রযন্ত্র ধ্বংস করে দিয়েছে। দেশের কোনো নির্দিষ্ট একটি জনগোষ্ঠী উপকৃত হবে আরেকটি হবে না এটি প্রকৃত গণতন্ত্র না, এ বিপ্লবের সুফল প্রতিটি ঘরে ঘরে যাবে, যেখানে কোনো ধর্ম-বর্ণ গোষ্ঠী থাকবে না।

নাহিদ ইসলাম আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশে সব নাগরিকের সমান অধিকার থাকবে, প্রকৃত নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে।

উপদেষ্টা বলেন, এই সরকার বিশেষ সময়ে বিশেষ দায়িত্ব পালনে এসেছে। ক্ষমতার জন্য কেউ আসেনি। দায়িত্ব পালনে সবার সহযোগিতা দরকার। সবাই নির্বিঘ্নে ও নিশ্চিন্তে পূজা উদযাপন করবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com