1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

প্রধান উপদেষ্টার বাসভবনে সেনাবাহিনীর জড়ো হওয়ার বিষয়টি গুজব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: একটি পুরোনো ভিডিও ব্যবহার করে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সেনা সদস্যরা জড়ো হয়েছেন বা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে গুজব ছড়ানো হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় এ বিষয়ে গুজব ছড়ায় একটি মহল।

বিষয়টি অসত্য ও বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয়েছে। ভুয়া খবর, মিথ্যা ও ভুল তথ্য খণ্ডনকারী স্বাধীন বাংলাদেশি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট ‘রিউমার স্ক্যানার’ এই পর্যবেক্ষণ দিয়েছে।

গুজব স্ক্যানারের প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) জাওয়াদ বিন হাফিজ বলেন, আমরা অনুসন্ধানে দেখতে পেয়েছি যে, ভিডিওটি ছড়ানো হয়েছে তা ৯ সেপ্টেম্বর ইতালিয়ান দূতাবাসের সামনে ভিসা প্রত্যাশীদের পুরনো ঘটনা। এছাড়া, আমরা আরো কিছু পুরোনো ভিডিও ছড়িয়ে পড়া শনাক্ত করেছি।

তিনি জানান, পরে যমুনায় কথিত বৈঠক ও ২৪ ঘণ্টার আল্টিমেটামের দাবির বিষয়ে বিভিন্ন আইডি থেকে লাগাতার পোস্ট করা শুরু হলে সেগুলোও তারা পর্যালোচনা করেন। এতে করেও তারা সেগুলোর কোনো সত্যতা পাননি।

এছাড়া, সংশ্লিষ্ট পক্ষগুলোর মন্তব্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে, বিষয়টি আসলেই ভুয়া। শিগগিরই পুরো ঘটনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানান জাওয়াদ বিন হাফিজ।

প্রধান উপদেষ্টার প্রেস উইংও এই দাবি খারিজ করে দিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, এটা একেবারেই গুজব। সবকিছু ঠিক আছে।

এ বিষয়ে বুধবার সকালে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি মজার পোস্ট শেয়ার করেছেন। পোস্টে লেখা হয়েছে, ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও। সোর্স: চালাইদেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com