1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

ছাত্রলীগকে নিষিদ্ধ করতে মাহমুদুর রহমানের আল্টিমেটাম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।

আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় তিনি এ আল্টিমেটাম দেন।

ড. মাহমুদুর রহমান বলেন, ‌‘শেখ মুজিবের সব মূর্তি অপসারণ করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের মনোনয়ন বাতিলের উদ্যোগ নিতে হবে। ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিচারবিভাগ আওয়ামী নিয়ন্ত্রণে ছিল। স্কাইপ কেলেঙ্কারির দায়ে বিচারপতি নিজামুল হক নাসিমের গ্রেফতার হওয়া উচিত ছিল। বাংলাদেশের মিডিয়া এখনও ভারতীয় হেজেমনির নিয়ন্ত্রণে। মৌলবাদ ও ইসলামি জঙ্গিবাদ ন্যারেটিভ ব্যবহার করে ফেরি করেছে বাংলাদেশের মিডিয়া।’

ড. মাহমুদুর রহমান বলেন, ‘যমুনা সেতুকে শহীদ আবু সাইদ সেতু নামকরণ করা এবং বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরার নামকরণ করতে হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com