1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পতেঙ্গায় তেলবাহী জাহাজ বাংলার সৌরভে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।

শনিবার (৬ অক্টোবর) দুপুরে বিপিসির সচিব আবু সাফায়াৎ মো. শাহেদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে বিএসসির নির্বাহী পরিচালক (প্রযুক্তি) প্রকৌশলী মোহাম্মদ ইউসুফকে সভাপতি ও সংস্থাটির মহাব্যবস্থাপক (ডিপিএ অ্যান্ড সিএসও) মঈন উদ্দিন আহাম্মদ মজুমদারকে সদস্য সচিব করা হয়েছে। তাদেরকে ৫ কর্মদিবসের মধ্যে অগ্নিদুর্ঘটনার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধান এবং এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালককে জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিএসসির পরামর্শক ক্যাপ্টেন রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (ওয়ার্কশপ) মো. আহসান-উল-করিম, মহাব্যবস্থাপক (কার্গো সুপারভিশন অ্যান্ড অপারেশন) ক্যাপ্টেন জামাল হোসেন তালুকদার, মহাব্যবস্থাপক (জাহাজ মেরামত) মঈন উদ্দিন আহাম্মদ মজুমদার।

শুক্রবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন জাহাজ ‘বাংলার সৌরভ’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে থাকা অপরিশোধিত ১১ হাজার ৫৫ টন তেলের কোনো ক্ষতি না হলেও প্রাণহানি হয়েছে একজনের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com