1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন প্রকল্পে অর্থ বিভাগের পূর্বানুমোদন বাধ্যতামূলক: অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র 🛢️ আমিরাতের ঐতিহাসিক সিদ্ধান্ত: ওপেক ও ওপেক প্লাস ছাড়ছে ইউএই, জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা—“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না” হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণের অধিকার ইরানের—পশ্চিমাদের ‘জলদস্যুতা’ আখ্যা রাশিয়ার রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু: পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’—জার্মান চ্যান্সেলর Friedrich Merz এর মন্তব্য ২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে, প্রচারে অভিনেতা দেব

রংপুরে বিভাগে একদিনে আরও ১৪ মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৪২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় (৬ জুলাই সকাল থেকে ৭ জুলাই সকাল পর্যন্ত) আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও জেলার চারজন, দিনাজপুরের তিনজন, রংপুরের দুইজন, লালমনিরহাটের দুইজনসহ নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামের একজন করে রয়েছেন। এ নিয়ে গেল ছয়দিনে বিভাগে করোনায় প্রাণ হারাল ৮৭ জন। বিভাগে শনাক্তের হার ৪১ দশমকি ৮০।

বুধবার (৭ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু মো. জাকিরুল ইসলাম জানান, একই সময়ে বিভাগে নতুন করে ৫৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ১১১, ঠাকুরগাঁওয়ের ১০৮, রংপুরের ৯২, গাইবান্ধার ৬২, কুড়িগ্রামের ৫৯, নীলফামারীর ৫২, পঞ্চগড়ের ৪৫ ও লালমনিরহাট জেলার ৪২ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৪ জন।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৬ জুলাই) বিভাগের আট জেলার ১ হাজার ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫৭১ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়। একই সময়ে বিভাগের হিলি ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও চারজন দেশে ফিরেছেন।

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৬৬ হাজার ৯১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩০ হাজার ১১৩ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৬০৬ জন।

এর মধ্যে দিনাজপুর জেলায় করোনাভাইরাসে ৯ হাজার ৬৪৮ জন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ২১২ জনে রয়েছে। রংপুরে ৬ হাজার ৭১৬ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১২৩ জনের। ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৮৭ জন আক্রান্ত ও ১০৯ জনের মৃত্যু, গাইবান্ধায় ২ হাজার ৪১৬ জন আক্রান্ত ও ২৯ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, নীলফামারীতে ২ হাজার ১২৯ জন আক্রান্ত ও মৃত্যু ৪১ জনের, কুড়িগ্রামে আক্রান্ত ২ হাজার ৭৪ জন ও ৩০ জনের মৃত্যু, লালমনিরহাটে ১ হাজার ৭১৯ জন আক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু এবং পঞ্চগড় জেলায় ১ হাজার ৩২৪ জন আক্রান্ত ও ২৮ জনের মৃত্যু হয়েছে।

করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম জানান, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকার ঘোষিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিভাগের নির্দেশনা মেনে চলার বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com