1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

দেশে পাঠানো হচ্ছে টাইগার রবিকে, নিষিদ্ধ হতে পারেন ভারতে!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন সময়ে ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন বলে জানিয়েছিলেন টাইগার রবি। তবে এই অভিযোগ অস্বীকার করে কানপুর পুলিশ। সেই সঙ্গে ‘টাইগার রবি’কে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত। আজ (রোববার) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

জানা গেছে, মেডিকেল ভিসায় ভারতে গিয়ে খেলা দেখেছেন টাইগার রবি। দেশটির গণমাধ্যমে দাবি, আগামী কয়েক বছর ভারতে প্রবেশে নিষিদ্ধ করা হতে পারে এই ক্রিকেটভক্ত।

কানপুর টেস্টের প্রথম দিনে মাঠের খেলা ছাপিয়ে আলোচনায় উঠে আসেন টাইগার রবি। সেদিন ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন বলে জানিয়েছিলেন টাইগার রবি। তবে এই অভিযোগ অস্বীকার করে কানপুর পুলিশ।

সংবাদমাধ্যমের কাছে রবি দাবি করেন, স্থানীয় কিছু দর্শকের সঙ্গে কথা–কাটাকাটি হয় তার, যেটা পরে হাতাহাতিতে গড়ায়। তাকে পাঁজরে এবং কোমরে আঘাত করা হয়েছে। হাসপাতালে আঘাত পর্যালোচনা করতে সিটি-স্ক্যান এবং এক্স-রে পরীক্ষা করা হয়। সেখান থেকে অবশ্য আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

অন্যদিকে স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও রবির অভিযোগে সত্যতা মেলাতে পারেনি বলে জানিয়েছেন কানপুরের কল্যাণপুর এলাকার এসিপি অভিষেক পান্ড।

তিনি বলেন, মারামারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে কোনো সমর্থক আঘাত করেনি। পুলিশ এবং মেডিকেল সাপোর্ট টিম তাকে জরুরী ভিত্তিতে সহায়তা করে এবং হাসপাতালে নিয়ে যায়। সে অনেক আগের থেকে ভালো অনুভব করছে।

এর আগে চেন্নাই টেস্টেও হেনস্থার অভিযোগ তুলেছিলেন টাইগার রবি। তার এমন আচরণ ভারত সফররত বাংলাদেশ দলকেও বিব্রতকর অবস্থায় ফেলেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এরই মধ্যে তাকে ভারত ছাড়তে হচ্ছে। গত শুক্রবার রবিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

সেখান থেকে ছাড়া পাওয়ার পর তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তাকে ইতোমধ্যে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে আজ ফিরবেন ঢাকায়। রবিকে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভারতে পুনরায় প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে শোনা যাচ্ছে।

কিন্তু গত শুক্রবার রাতে হাতাহাতির ঘটনাটিকে সত্য দাবি করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই ক্রিকেটভক্ত। যেখানে তিনি বাংলাদেশের সাংবাদিক এবং মিডিয়ার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।

মূলত, মিডিয়া তার কথাগুলোকে ভিন্নভাবে প্রকাশ করেছেন বলে অভিযোগ করেছেন রবি। এ ছাড়াও ক্রিকেট মাঠে টাইগার রবিকে আর দেখা যাবে না বলেও উল্লেখ করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com