1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকি। ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন খুলনা কর্তৃক উদ্ধারকৃত মোবাইল আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর। “‘জুলাই আমাদের সৃষ্টি’—রাজনৈতিক বার্তায় দৃঢ় অবস্থান জানালেন নুরুল হক নুর” 🔴 হরমুজ সংকটে নতুন মোড়: যুদ্ধ গুটিয়ে কূটনীতিতে ট্রাম্প, তবে হুঁশিয়ারি আরও কঠোর সংসদে নামায পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি হানজালা। 🔴 খারগ দ্বীপে মার্কিন হামলার শঙ্কা: ‘চরম বিপর্যয়ের ঝুঁকি’—বিশেষজ্ঞদের সতর্কবার্তা 📚 ৭ জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা ইরানে ‘পারমাণবিক হামলার প্রস্তুতি’ অভিযোগ তুলে জাতিসংঘ সংশ্লিষ্ট কূটনীতিক মোহাম্মদ সাফার পদত্যাগ জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ, জানাজায় পাশাপাশি উপস্থিতি

আন্দোলনে নির্যাতিতদের তিতুমীরের মতো স্মরণ করবে মানুষ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আন্দোলনে নির্যাতিতদের তিতুমীরের মতো মানুষ স্মরণ করবে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তুরস্ক থেকে দেশে ফেরেন শেখ হাসিনা সরকারের আমলে কারাবরণ ও জুলুম নির্যাতনের শিকার হওয়া এই সাংবাদিক। দীর্ঘ বিদেশজীবন শেষে দেশে ফিরে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় তিনি এ মন্তব্য করেন।

আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যারা উৎখাত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। শহীদদের আমরা কখনো ভুলব না।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আজ থেকে ২০০ বছর পরও আবু সাঈদ, মুগ্ধসহ যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন তাদের তিতুমীরের মতো স্মরণ করবে মানুষ। তাদের ভুলে যাওয়া কখনো সম্ভব না।

আবারও লড়াই নামার ঘোষণা দিয়ে বরেণ্য এই সাংবাদিক বলেন, আমার বিরুদ্ধে শতাধিক মামলা দেওয়া হয়েছে এবং একটি মামলায় আওয়ামী লীগ সরকার আদালতকে দিয়ে ৭ বছর কারাদণ্ড দিয়েছে। আমার বয়স হয়ে গেছে। তবে জেল খাটার মতো মানসিক শক্তি আমার এখনও আছে। জেল থেকে মুক্ত হওয়ার পর আরও বড় পরিসরে সবাইকে নিয়ে লড়াই করব।

পরাজিত ফ্যাসিবাদ বিদেশে বসে বিদেশি বন্ধুদের দিয়ে বিপ্লবকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মাহমুদুর রহমান।

শেখ হাসিনার শাসনামলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে ১২৪টি মামলা করা হয়েছিল। ২০১০ সালের জুনে প্রথমে দফায় আমার দেশ বন্ধ করাসহ সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়। দ্বিতীয় দফায় ২০১৩ সালের ১১ এপ্রিল আমার দেশ বন্ধ করে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেয়া হয় বিভিন্ন মামলা রিমান্ডে নিয়ে চালানো হয় অমানবিক নির্যাতন।

পরবর্তীতে এক মামলায় মাহমুদুর রহমান এবং তার স্ত্রীকে ৭ বছর কারাদণ্ড দেন আদালত। এর পরই তাকে দেশ ছাড়তে বাধ্য করে তৎকালীন সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com