1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে পালানোর সময় চট্টগ্রামের ছাত্রলীগ নেতা আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতে পালানোর সময় নওগাঁর মহাদেবপুর থেকে চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল আহসান হিমেলকে আটক করেছে মহাদেবপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোরে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হাতুড় ইউনিয়নের দেওপাড়া থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আব্দুল্লাহ আল আহসান হিমেল চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানার বহদ্দারহাট গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের উপর হামলা, হত্যাসহ চান্দগাঁও থানায় ৩টি মামলা রয়েছে।

মহাদেবপুর থানার ওসি মো. হাশমত আলী বলেন, গ্রেফতার আব্দুল্লাহ আল আহসান হিমেল এক দালালের মাধ্যমে মহাদেবপুর উপজেলার পার্শ্ববর্তী ধামইরহাট উপজেলার সীমান্ত পথে ভারতে পালিয়ে যাওয়ার জন্য উপজেলার দেওপাড়ায় অবস্থান করছিলেন। সংবাদ পেয়ে তাকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com