1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি বন্ধ কারখানা সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল, স্বল্প সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

চট্টগ্রাম বিমানবন্দরে আড়াই কোটি টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিবি ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কোটি টাকা মূল্যমানের রিয়াল ও দিরহামসহ জাকির হোসেন (৪০) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। তিনি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাচ্ছিলেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গণসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল।

জানা যায়, আটক ব্যক্তি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা। তিনি ইউএস বাংলার দুবাইগামী এক আন্তর্জাতিক ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। ইউএস বাংলার এই ফ্লাইটটির ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাবার কথা। এ সময় গোয়েন্দারা তল্লাশি চালিয়ে তার কাছে ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং ৪৬ হাজার ইউএই দিরহাম জব্দ করে। বাংলাদেশি টাকায় এর মূল্য ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা। আটক যাত্রী মধ্যপ্রাচ্যে যাতায়াতের মাধ্যমে বিদেশি মুদ্রাসহ অন্যান্য পাচারকার্যে জড়িত বলে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন।

ওই যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পক্ষ থেকে মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিকে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com