1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

বাংলাদেশে ফ্লাইট স্থগিত করলো এমিরেটস

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৪৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কায় যাত্রীবাহী বিমান চলাচল স্থগিত করেছে এমিরেটস এয়ারলাইন্স। আগামী ১৫ জুলাই পর্যন্ত এসব দেশ থেকে কোনো যাত্রী নেবে না বলে দুবাই ভিত্তিক এয়ারলাইন্সটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে।

এমিরেটস জানিয়েছে, গত ১৪ দিনে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা হয়ে যারা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য সংযুক্ত হয়েছেন তাদেরকে প্রবেশের অনুমতি দেয়া হবে না।

শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, আমিরাতের গোল্ডেন ভিসাধারী ব্যক্তি এবং কূটনৈতিক মিশনের সদস্যগণ যারা করোনার সাম্প্রতিক বিধি মেনে চলেছেন তাদের প্রবেশের অনুমতি দেয়া হবে।

গালফ নিউজ জানায়, এর আগে ১৫ জুলাই পর্যন্ত ভারতে যাত্রীবাহী সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় এমিরেটস। এর একদিন পরই নতুন করে এই ঘোষণা দিল তারা।

গত সপ্তাহে আবুধাবি ভিত্তিক এয়ারলাইন্স ইতিহাদ আগামী ২১ জুলাই পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com