1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি বন্ধ কারখানা সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল, স্বল্প সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

ইডেন শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর লালবাগে একটি সাবলেট বাসা থেকে শায়লা শিকদার (২২) নামে ইডেন কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী ছিলেন।

বুধবার (২৮ আগস্ট) ওই শিক্ষার্থীর বান্ধবীর মাধ্যমে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এখনও পুলিশের হাতে না পৌঁছানোয় মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শায়লা ইডেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালি গ্রামে। তার বাবার নাম আলআমিন শিকদার এবং মা লাকি বেগম।

ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী হওয়ার পাশাপাশি শায়লা কলাপাড়া উপজেলা ছাত্রলীগেরও সহসভাপতি ছিলেন। এ ছাড়া, পটুয়াখালী সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাস ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল উল্লেখ করেন, রসূলবাগ লালবাগ রোডের ১৬৭/২/এ নম্বর একটি বাড়ির ষষ্ঠ তলায় একটি সাবলেট রুমে থাকতেন শায়লা। ২৭ আগস্ট রাত ১১টার দিকে বাইরে থেকে তিনি বাসায় ফেরেন। এরপর ২৮ আগস্ট সকাল ১০টার দিকে তার বান্ধবী খুশবু আক্তার তার ওই বাসায় গিয়ে দেখেন, ফ্যানের হুকের সঙ্গে বাঁধা ওড়নায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন শায়লা। পরবর্তীতে খুশবুর মাধ্যমে খবর পেয়ে বিকাল পৌনে ৪টার দিকে শায়লার মরদেহ উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকালে মরদেহের গলায় অর্ধচন্দ্রাকার কালো দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শায়লা আত্মহত্যা করেছেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন এসআই অজয় কৃষ্ণ পাল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com