1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

হাইতিতে ব্যক্তিগত বিমান বিধ্বস্তে নিহত ৬

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৪৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: হাইতিতে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে দু’জন একটি মার্কিন মিশনারির সদস্য ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী পোর্ট অব প্রিন্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। বিমানটি স্থানীয় সময় শুক্রবার ৬টা ৫৭ মিনিটে বিমানবন্দর থেকে যাত্রা করেছিল।

ন্যাশনাল সিভিল এভিয়েশন অফিস (এনসিএও) জানিয়েছে, যাত্রা করার এক ঘণ্টা পরেই রাজধানীর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর জ্যাকমেলে পৌঁছানোর কথা ছিল বিমানটির। কিন্তু দুর্ভাগ্যক্রমে এটি দুুর্ঘটনায় পতিত হয়।

এনসিএও এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি ছয়জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। হাইতির ওয়েস্ট ডিপার্টমেন্টের নাগরিক সুরক্ষা সমন্বয়কারী গুটেনবার্গ ডেসটিন এএফপিকে নিশ্চিত করেছেন যে, বিমানে থাকা ছয় আরোহীই নিহত হয়েছেন।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত চলছে। হাইতিতে মার্কিন মিশনারি সংস্থা গোসপেল জানিয়েছে, দুর্ঘটনায় ওই সংস্থার দু’জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন ট্রেন্ট হোসটেল্টার (৩৫) এবং অন্যজন জন মিলার (৪৩)।

দুই বিমানে করে বড় একটি গ্রুপ বের হয়েছিল। প্রথম বিমানে হোসটেল্টারের স্ত্রী এবং সন্তানরা ছিল। সৌভাগ্যক্রমে ওই বিমানটি ভালোভাবেই গন্তব্যে পৌঁছেছে। দ্বিতীয় বিমানটি পৌঁছাতে দেরি করায় হোসটেল্টারের পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে। পরবর্তীতে তারা দুর্ঘটনার খবর পায়।

ঘটনাস্থলে একটি তল্লাশি টিম পাঠানো হলে তারা আজ সকালে বিমানটির খোঁজ পায় এবং ওই বিমানে থাকা ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

হোসটেল্টার এবং স্ত্রী একসঙ্গে মিশনারির হয়ে কাজ করতেন। অপরদিকে, মিলার অল্প কিছুদিন ধরে সেখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com