1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

সালমান এফ রহমানের ছেলে ঋণখেলাপি, বাদ পড়েছেন আইএফআইসির পরিচালক পদ থেকে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমান ঋণখেলাপি। এ কারণ দেখিয়ে আইএফআইসি ব্যাংকে তাঁর পরিচালক পদে পুনর্নিয়োগের আবেদন নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে তিনি ব্যাংকটির পরিচালক পদ থেকে বাদ পড়েছেন।

আহমেদ সায়ান ফজলুর রহমানের আবেদন নাকচ করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক গত রোববার আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়েছে।

জানা গেছে, এসেস ফ্যাশনস লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান ও পরিচালক আহমেদ সায়ান ফজলুর রহমান। এটি জনতা ব্যাংকের গ্রাহক, যা খেলাপি হয়ে পড়েছে। তাঁরা দুজন বেসরকারি আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। তবে ব্যাংকের ওয়েবসাইট থেকে ইতিমধ্যে সায়ান ফজলুর রহমানের নাম বাদ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের ২৭ জুন ব্যাংকের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় আহমেদ সায়ান ফজলুর রহমানকে পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান এসেস ফ্যাশনস লিমিটেডের নামে খেলাপি ঋণ থাকায় ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তাঁকে ব্যাংকের পরিচালক হিসেবে পুনর্নিযুক্তির প্রস্তাব পুনর্বিবেচনার সুযোগ নেই। ব্যাংকের পরিচালক নিযুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট হালনাগাদ ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) যথাযথভাবে যাচাই–বাছাই করে আবেদন প্রেরণের জন্য পরামর্শ দেওয়া হলো।

হিসেবে নিয়োগ দেওয়ার আবেদন করেছে। এ কারণে সালমান এফ রহমানও আইএফআইসি ব্যাংক থেকে বাদ পড়তে পারেন। তবে ইতিমধ্যে যদি ঋণটি নিয়মিত হয়ে থাকে, তাহলে তাঁর পরিচালক পদে থাকতে কোনো সমস্যা নেই।

সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। শেখ হাসিনা সরকারের পতনের পর এক সপ্তাহ ধরে তাঁকে কোথাও প্রকাশ্যে দেখা যায়নি। তবে আজ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com