1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের হামলায় ১৫০ ফিলিস্তিনি বিক্ষোভকারী আহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে একটি অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদরত ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলি সেনারা হামলা চালালে অন্তত ১৫০ ফিলিস্তিনি আহত হয়েছেন।শুক্রবার জুমার নামাজের পর নাবলুস শহরের কাছে বেইতা শহরের উপকণ্ঠে অবস্থিত অবৈধ ইহুদি বসতি ‘এভিয়াটার’-উচ্ছেদের দাবিতে বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরাইলি সেনারা।

ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি সেনারা রাবার-বুলেট ও স্টান গ্রেনেড ব্যবহার করে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়।এ সময় মাথায় গুলি লাগা বেশ কয়েকজন ফিলিস্তিনিকে হাসপাতালে ভর্তি করতে হয়। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

ওয়াফা জানিয়েছে, আহত ফিলিস্তিনিদের নিয়ে যাওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সের ভেতর একটি টিয়ারশেল ঢুকে যায়। এছাড়া, ৭৯ জন টিয়ারগ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন।

নাবলুস শহরের কাছে অবস্থিত অবৈধ ইহুদি বসতি এভিয়াটারকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের সঙ্গে বসতি স্থাপনকারীদের বেশ কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে ইসরাইলি সেনারা ইহুদি বসতি স্থাপনকারীদের পক্ষ নিয়ে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর হামলা চালাচ্ছে। ওই বসতি থেকে উগ্র বসতি স্থাপনকারীদের সরিয়ে নেয়ার যে নির্দেশ আদালত দিয়েছে বৃহস্পতিবার তা বাস্তবায়নের জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com