1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাবির হলগুলোয় শিক্ষার্থী ওঠানোর বিষয়ে নতুন নির্দেশনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) খোলার পর আবাসিক হল বা হোস্টেলগুলোতে শিক্ষার্থী ওঠানোর বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হলে ওঠানো হবে। তবে মেয়াদোত্তীর্ণ অথবা বিভিন্ন কারণে ছাত্রত্ব নেই অথবা মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা শেষ করেছে অথবা স্নাতক পাশ করেছে কিন্তু নিয়মিত ব্যাচের সাথে মাস্টার্সে ভর্তি হয়নি- এমন শিক্ষার্থীরা হলে উঠতে পারবে না।

এই সকল শিক্ষার্থীর জিনিসপত্র যদি হলে থাকে, তাহলে হলের সকল পাওনা পরিশোধ করে বিশ্ববিদ্যালয় ঘোষিত নির্ধারিত তারিখের মাঝে নিয়ে যেতে হবে। অন্যথায়, হল কর্তৃপক্ষ তাদের কক্ষ থেকে জিনিসপত্র সরিয়ে ফেলবে এবং হল তার দায় বহন করবে না বলে উল্লেখ করা হয়েছে।

হলের সিট বণ্টনের নীতিমালায়ও পরিবর্তন আনা হয়েছে। নিয়মিত সকল শিক্ষার্থী হলের সিটের জন্য আবেদন করতে পারলেও যাদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পরিবহন (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও সাভার) সুবিধা আছে, তারা আবেদন করতে পারবে না।

নোটিশে আরো বলা হয়েছে, এমফিল, পিএইচডি বা সমমানের ডিগ্রি, নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষার মাধ্যমে নতুন করে ভর্তি হওয়া, প্রফেশনাল মাস্টার্স, ইভনিং মার্টার্স, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য হলে সিট বরাদ্দ দেয়া হবে না। তবে স্বতন্ত্র নীতিমালার ভিত্তিতে শুধু এমফিল ও পিএইচডি গবেষণারত নারী গবেষকদের ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রীনিবাসে সিট বরাদ্দ করা হবে। সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com