1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ

বংশাল ও যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে নিহত ১৫, আহত ২৬৫

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বংশাল থানা ও যাত্রাবাড়ী থানা ঘেরাও করলে নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে যাত্রাবাড়িতে ১০ জন এবং বংশালে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৬৫ জন।

সোমবার দুপুরে বিক্ষুব্ধ ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে আন্দোলনকারীরা পুলিশকে ধাওয়া দিয়ে এই দুই থানা ঘেরাও করে। এ সময় পুলিশ নির্বিচারে গুলি চালালে ওই হতাহতের ঘটনা ঘটে।

এদিন রাত সাড়ে ১২টার দিকেও দেখা যায় আন্দোলনকারীরা বংশাল থানা ঘেরাও করে রেখেছেন এবং পুলিশ থানার ভেতর থেকে অনবরত গুলি চালিয়ে যাচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত পৌনে ১২টা) রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে ১৫ জনের লাশ আনা হয়েছে। হাসপাতালটিতে ২৬৫ জন আহত আন্দোলনকারী চিকিৎসা নিচ্ছেন।

কোনো ধরনের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজন লাশ শনাক্ত করে নিয়ে গেছে। এদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আলী রাজ (৩৫) ও সোহাগ (২২)। উভয়েই বংশাল পুকুরপাড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

হতাহতের বিষয়ে মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ হোসেন জানান, সোমবার দুপুর থেকে হাসপাতালটিতে নিহত ও আহতদের সংখ্যা বাড়তে থাকে। রাত পর্যন্ত হাসপাতালটিতে ১৫ জনের লাশ আনা হয়েছে। তাদের প্রত্যেকের বয়স ২০ থেকে ৩৫-এর মধ্যে।

আহতদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে পুরান ঢাকার সুপারিঘাট এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের একটি বোট জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। অন্যদিকে বিকালে চকবাজারের আশিক টাওয়ারে বিক্ষুব্ধ জনতা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ওই ভবনের কাঁচ ভেঙে পড়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com