1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে হামাস

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন তাদের নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। দলটি শনিবার এক বিবৃতিতে জানায়, ইসমাইল হানিয়া নিহত হওয়ার প্রেক্ষাপটে তারা নতুন নেতা নির্বাচনের জন্য ব্যাপকভিত্তিক পরামর্শ প্রক্রিয়া শুরু করেছে।

হামাস তার বিবৃতিতে বলে, ‘শহিদ ইসমাইল হানিয়া কেবল ফিলিস্তিনি জনগণের নয়, বরং একইসাথে আরব এবং ইসলামি দেশগুলোর জন্যও ক্ষতি।’

হামাস জোর দিয়ে বলেছে যে হানিয়াকে হত্যার ফলে আন্দোলনের শক্তিই কেবল বাড়বে। আর তারা তাদের পথে চলা অব্যাহত রাখবে, ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে তাদের প্রয়াস আরো তীব্র হবে।

হামাস জানায়, ‘আমরা আমাদের জনগণ এবং আমাদের জাতিকে আশ্বস্ত করছি যে আন্দোলনের প্রতিষ্ঠানগুলো সক্রিয় থাকবে, প্রতিরোধের ব্যবস্থা অব্যাহত থাকবে।’

হামাস আরো প্রতিশ্রুতি দেয় যে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হলেই তা ঘোষণা করা হবে।

সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে একটি গুপ্ত হামলায় হানিয়া নিহত হন। ইরান এই হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছে। তবে ইসরাইল এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

এদিকে যুক্তরাষ্ট্রের একটি পত্রিকা দাবি করেছে, হানিয়াকে হত্যার জন্য দুই মাস আগে তেহরানের ওই ভবনে অত্যাধুনিক বোমা স্থাপন করা হয়েছিল। আর ইরানিদের ভাড়া করেই কাজটি করা হয়েছিল।

তবে ইরানের রেভ্যুলশনারি গার্ড জানিয়েছে, তেহরানে যেখানে হানিয়া অবস্থান করছিলেন, সেখানে স্বল্প পাল্লার প্রজেক্টাইল দিয়ে আঘাত হানা হয়েছিল।

গার্ডের এক বিবৃতিতে বলা হয়, সাত কেজির একটি গোলা নিক্ষেপ করে হানিয়াকে হত্যা করা হয়েছে। সূত্র : রয়টার্স, আল আরাবিয়া এবং অন্যান্য

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com