1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র ইসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তেজনার মধ্যে ইসরায়েলে রকেট হামলা হিজবুল্লাহর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: উত্তেজনার মাঝেই ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি অবশ্য গত প্রায় ১০ মাস ধরেই ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালিয়ে আসছে। শুক্রবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

হিজবুল্লাহ বলেছে, তারা দক্ষিণ লেবাননে মারাত্মক ইসরায়েলি হামলার ‘প্রতিক্রিয়ায়’ বৃহস্পতিবার উত্তর ইসরায়েলে বহু সংখ্যক রকেট ছুড়েছে। চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েল গোষ্ঠীটির শীর্ষ একজন কমান্ডারকে হত্যা করার পর এটিই তাদের প্রথম হামলা।

ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, ‘(দক্ষিণাঞ্চলীয় শামা গ্রামে) ইসরায়েলি শত্রুর আক্রমণের প্রতিক্রিয়ায়… তারা ইসরায়েলে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করেছে…। ইসরায়েলি সেই হামলায় বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হয়েছিল।’

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, রকেট নিক্ষেপের কিছুক্ষণ পরই বিমান বাহিনী ‘হিজবুল্লাহর লঞ্চারে আঘাত করেছে, মূলত সেখান থেকেই এসব রকেট নিক্ষেপ করা হয়েছিল’।

এর আগে, লেবাননে গত মঙ্গলবার হামলা চালিয়ে হিজবুল্লাহর সর্বোচ্চ সামরিক কমান্ডার ফুয়াদ সুখর ও বুধবার গভীর রাতে ইরানের তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল। এরপর থেকে ইরান ও তাদের মিত্র বাহিনীর সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কাবস্থায় রয়েছে দখলদার ইসরায়েল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com