1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র ইসলামী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজা যুদ্ধবিরতি নিয়ে ‘ছেলেখেলা’ করছেন ব্লিঙ্কেন!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গিডিয়ন লেভি নামে ইসরাইলি গণমাধ্যম হারেৎজের এক কলামিস্ট দাবি করেছেন, গাজা যুদ্ধবিরতির জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাম্প্রতিক আহ্বান কেবলই ‘ফাঁকা আওয়াজ’। গাজা যুদ্ধবিরতি নিয়ে ব্লিঙ্কেন মূলত ‘ছেলেখেলা’ করছেন বলেই অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার তেল আবিব থেকে আল জাজিরাকে তিনি এসব কথা বলেন।

এ নিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গিডিয়ন লেভি দাবি করে বলেছেন, ‘ব্লিঙ্কেন এবং মার্কিন প্রশাসন যদি সত্যিই চাইতো, তাহলে গাজা যুদ্ধ ইতোমধ্যেই শেষ হয়ে যেতো।’

গাজা নিয়ে ব্লিঙ্কেন মূলত ‘ছেলেখেলা’ করছেন অভিযোগ করে ইসরাইলি সাংবাদিক ও কলামিস্ট বলেন, ‘ইসরাইলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা এবং যুদ্ধ বন্ধ করার জন্য ইসরাইলকে অনুরোধ করা একটা বড় রকমের প্রহসন। এটা আন্তর্জাতিক সম্পর্ক নয়, এটা নিছক ছেলেখেলা।’

লেভি এ সময় ইসরাইলি নেতারও সমালোচনা করেন। সম্প্রতি হামাস ও হিজবুল্লাহর দুই শীর্ষ নেতাকে হত্যার নেপথ্য নিয়ে তিনি বলেন, ইসরাইলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুও এ যুদ্ধ শেষ করতে চান না এবং তেহরান ও বৈরুতে হত্যাকাণ্ডের পেছনে এটিই মূল কারণ।

এদিকে বর্তমানে ইসরাইলি জনসাধারণের মানসিক পরিস্থিতি সম্পর্কে হারেৎজের এ কলামিস্ট বলেন, ইসরাইলের বিরুদ্ধে ইরান এবং লেবাননের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে ইসরাইলি জনগণের মধ্যে কোনো আতঙ্ক নেই, ‘যদিও আতঙ্কের যথেষ্ঠ কারণ থাকতে পারে’।

লেভি বলেন, ইসরাইলিরা খুবই সতর্ক। বেশিরভাগ ইসরাইলিই এখন বেশি বেশি পণ্য কিনছে এবং নিজেদের প্রস্তুত করার চেষ্টায় রয়েছে। তবে তাদের মধ্যে তেমন হুড়োহুড়ির ব্যাপার নেই, অনেকটা স্বাভাবিকভাবেই তারা সবকিছু করছেন। তবে ইসরাইলি জনগণ মনে করছে যে, তারা একটা অজানা কিছুরই মুখোমুখি হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com