1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র ইসলামী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

হানিয়ার জানাজা ইমামতি করলেন খামেনি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং তার নিরাপত্তা রক্ষীর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ জানাজা পড়ান ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ আয়াতুল্লাহ আলি খামেনি।

জানাজায় উপস্থিত হাজার হাজার মানুষ হামাস প্রধান ইসমাইল হানিয়া ও ওয়াসিম আবু শাবান নামে তার দেহরক্ষীর প্রতি গভীর শ্রদ্ধা জানান। নিহত হামাস কর্মকর্তার শোক মিছিলে বিপুল সংখ্যক ইরানি জনতা অংশ নেন।

এর আগে, বুধবার ভোরে এক সন্ত্রাসী হামলায় তেহরানে নিজের বাসভবনে দেহরক্ষীসহ নিহত হন হানিয়া।

মঙ্গলবার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতেই ইরানের রাজধানীতে ছিলেন হানিয়া। সেখানে তিনি প্রতিরোধ ফ্রন্টের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেন।

হামাস প্রধানকে হত্যার ষড়যন্ত্রের বিস্তারিত খবর এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে ইসরাইলি শাসক গোষ্ঠীর প্রত্যক্ষ মদদে এবং জো বাইডেন প্রশাসনের সবুজ সংকেতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেছে ইরান। সূত্র: মেহের নিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com