1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র ইসলামী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো সম্পর্কে যথাসময়ে জানানো হবে: শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ২১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: এইচএসসির স্থগিত থাকা পরীক্ষাগুলো কবে নাগাদ নেওয়া হবে সেটি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা পরিস্থিতি বিবেচনা করে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা চিন্তা করছি। এইচএসএসি পরীক্ষা কখন হবে, সেটিও যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ইতোমধ্যে আলোচনা করেছি৷ বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাসের সম্ভাব্যতা যাচাই করছে। অনলাইনে ক্লাস শুরু করা যায় কি না সেটি আমরা যথাসময়ে জানিয়ে দেব।

তিনি আরও বলেন, আমরা এর আগেও বলেছি, যারা নিরাপরাধ শিক্ষার্থী এবং যারা শান্তিপূর্ণভাবে এ আন্দোলন অংশগ্রহণ করেছে, তারা কেউই যাতে কোনো ধরনের প্রশাসনিক হয়রানির শিকার বা আইনি জটিলতায় না পড়ে, এই ঘোষণা দিয়েছি৷

নওফেল বলেন, যে সমস্ত শিক্ষার্থী বা তাদের অভিভাবক যদি মনে করে তারা নিরপরাধ, তারা অবশ্যই সেটি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সরাসরি তাদের সব ধরনের সহযোগিতা করব। কিন্তু সুনির্দিষ্টভাবে অবশ্যই সেগুলো বলা প্রয়োজন।

মন্ত্রী বলেন, আমাদের আজকের সভায় আইজিপিও বলেছেন, যে সমস্ত শিক্ষার্থীকে যেখানে অভিযোগ থাকবে, সে সমস্ত বিষয় তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছেন তারা। যদি তারা নিরপরাধ থেকে থাকে, তবে আমরা অভিভাবকদের বারবার বলছি যেখানে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে। সেখানে নির্দিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করে তারা সঠিক তথ্য দেবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com