1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক

কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জাহিদ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি কুমিল্লা প্রতিনিধি : অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন। রবিবার (২৮ জুলাই) বেলা ১২টা থেকে শুরু হয়ে শেষ হয় বিকাল ৩টায়। ৪টার দিকে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার হাসান ইমাম মজুমদার ফটিক। এতে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক এনামুল হক ফারুক ৩১ ভোট পেয়ে সভাপতি এবং দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান ৩১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নির্বাচনে ৫৭টি ভোটের বিপরীতে ১৭টি পদে প্রার্থী হয়েছেন ৩৩ জন। তবে এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুটি পদের প্রার্থী। বাকি ১৫টিতে প্রার্থিতা করেন ৩১ জন।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি বাংলাদেশ অবজার্ভারের কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম দুলাল এবং দি ডেইলি আওয়ার টাইমের কুমিল্লা প্রতিনিধি মাহবুব আলম বাবু। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাহার রায়হান। এ ছাড়া নির্বাচিত হয়েছেন– সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দফতর সম্পাদক পদে জিটিভির জেলা প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, পাঠাগার সম্পাদক পদে জিএম জামাল উদ্দিন দামাল, বিজ্ঞান তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক কুমিল্লার আলোর স্টাফ রিপোর্টার নেকবর হোসেন, সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দৈনিক দেশ রূপান্তরের কুমিল্লা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন জাকির।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন পাঁচ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক তৌহিদ হোসেন মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এন কে রিপন।

ফল ঘোষণা শেষে প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা আশাবাদী, যারা নেতৃত্বে আসছেন তারা আগামীতে প্রেসক্লাবের সব কার্যক্রম সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন।’

উল্লেখ্য, সর্বশেষ কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com