1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক

কারফিউ শিথিল কুমিল্লায়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ফলে জারি হওয়া কারফিউয়ের বিধিনিষেধ আরও শিথিল হলো কুমিল্লায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এতে এদিন জেলায় ১৫ ঘণ্টা স্বাভাবিক কার্যক্রম চলবে।

শনিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টায় জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মু. মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৮ জুলাই শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এর ফলে পরদিন মধ্যরাতে কারফিউ জারি করা হয়। সারা দেশে সেনা মোতায়েন করা হয়। প্রথমদিন দুই ঘণ্টা কারফিউ শিথিল রাখা হয়। এরপর ধীরে ধীরে শিথিলের মেয়াদ বাড়তে থাকে।

কারফিউ ঘোষণার পর থেকে শনিবার রাত পর্যন্ত কুমিল্লায় নতুন করে কোনো সংঘাত হয়নি। তবে আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় দায়ের করা ৮ মামলায় ১৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ কুমিল্লা নগরীতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গত তিন দিন থেকে কেন্দ্রীয় বাসটার্মিনাল জাঙ্গালিয়াসহ নগরীর বিভিন্ন বাসস্টেশন থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com