1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

মহাসড়কে স্কুল-কলেজের শিক্ষার্থীরা, কার্যত অচল বরিশাল শহর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে বরিশাল নগরী।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এর মধ্যে সরকারি ব্রজমোহন কলেজ, সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি বরিশাল কলেজসহ আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা নথুল্লাবাদ বাস টার্মিনাল ও চৌমাথায় বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। অবরোধ কর্মসূচিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও যোগ দিয়েছে।

আন্দোলনরত সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, আমরা কোটা সংস্কার চেয়েছি। সরকার আমাদের রাজাকার বলে সম্বোধন করেছে। তাছাড়া গতকাল ঢাবি, জাবিতে ছাত্রলীগের যে ন্যক্কারজনক হামলা দেখেছি তা এর আগে জাতি দেখেনি। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ইমরান বলেন, দাবি আদায়ের আন্দোলনে গেলে এভাবে নির্যাতনের শিকার হতে হবে তা কল্পনায়ও ছিল না। সরকার নির্দেশ দিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। আমরা কোটা সংস্কার চাই। আমাদের ওর হামলার বিচার চাই।

শিক্ষার্থীরা কোটাবিরোধী স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তারা সংগীত পরিবেশন, সড়কে আগুন জ্বালিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অবরোধে মারাত্মক ভোগান্তিতে রয়েছে দূরপাল্লার যাত্রী ও পরিবহনগুলো।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আন্দোলনকারীদের ওপর বিভিন্ন স্থানে বর্বর হামলা হয়েছে। আমরা হামলাকারীদের বিচার চাই। আমরা সরকারের কাছে অধিকার চাইতে গিয়েছিলাম। কিন্তু আমরা যা পেয়েছি তা সাধারণ শিক্ষার্থীরা আশা করেনি। শিক্ষার্থীদের অহিংস আন্দোলনে হামলা করে বিষয়টি ভিন্নখাতে নিতে চাইছে।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com