1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
*পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এবার প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢামেকে বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কোটা সংস্কারের দাবিতে এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে এবার রাজপথে নেমেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা। সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর করা বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজের অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন শিক্ষার্থীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এসময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘কে রাজাকার কে রাজাকার, তুই রাজাকার তুই রাজাকার’, ‘মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র কারো বাপের না’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘আমার স্বাধীন বাংলায়, একের কথা চলে না’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, কোটা একটি অভিশাপ। স্বাধীনতার ৫৩ বছর পরও ৫৬% কোটা একটি অন্যায্য ব্যবস্থাপনার ফল। আমরা চাই সরকার কোটা সংস্কার করে একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসুক। সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আমরা নিন্দা জানাচ্ছি। দেশের আপামর ছাত্র জনতাকে উত্তেজিত করে তার পরিণতি কখনোই ভালো হয়নি।

এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুনরায় ঢামেক ক্যাম্পাসে ফিরে যান। পরে আবার মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com