1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৮৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের জন্য সরকারের দেওয়া প্রণোদনার তালিকায় এবার নন-এমপিও শিক্ষক-কর্মচারীরাও যুক্ত হচ্ছেন। ১৮ হাজার ২৪৭ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারী এ আর্থিক সুবিধা পাবেন। তাদের নগদ সহায়তা দিতে সদ্য সমাপ্ত অর্থবছরের সংশোধিত বাজেট থেকে ৮ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার ৪৪৫ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সুবিধাভোগীদের নিজ নিজ মোবাইল অ্যাকাউন্টে (নগদ/বিকাশ/রকেট) নির্ধারিত আর্থিক সহায়তার অর্থ পাঠিয়ে দেওয়া হবে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি ‘চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার’ এর কাছে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনার কারণে গত দেড় বছরের বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নন-এমপিও এসব শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। কারণ, এমপিওভুক্ত (যারা সরকার থেকে মাসিক বেতন পেয়ে থাকেন) শিক্ষক-কর্মচারীরা সরকারে কাছ থেকে আর্থিক সুবিধা পেলেও নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা কোনো ধরনের সহায়তা সরকারের কাছ থেকে পাননি। তাদের দুঃখ-দুর্দশার কথা বিবেচনা করেই নগদ আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে লেখা অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত নন-এমপিও ১৪ হাজার ৮৫৮ জন শিক্ষকের নিজস্ব মোবাইল অ্যাকাউন্টে জনপ্রতি ৫ হাজার ৩০ টাকা হারে মোট ৭ কোটি ৪৭ লাখ ৩৫ হাজার ৭৪০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আর নন-এমপিও ৩ হাজার ১২১ জন কর্মচারীর নিজস্ব মোবাইল অ্যাকাউন্টে জনপ্রতি ২ হাজার ৫১৫ টাকা হারে মোট ৭৮ লাখ ৪৯ হাজার ৩১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নন-এমপিও কারিগরি প্রতিষ্ঠানের ১৫৮ জন শিক্ষকের নিজস্ব মোবাইল অ‌্যাকাউন্টে জনপ্রতি ৫ হাজার ৩০ টাকা হারে মোট ৭ লাখ ৯৪ হাজার ৭৪০ টাকা এবং নন-এমপিও ১১০ জন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারীদের নিজস্ব মোবাইল অ‌্যাকাউন্টে জনপ্রতি ২ হাজার ৫১৫ টাকা হারে মোট ২ লাখ ৭৬ হাজার ৬৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন দরিদ্রদের জন্য নগদ সহায়তা কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে ২০২০-২০২১ অর্থবছরের সংশোধিত বাজেটে অর্থ বিভাগের আওতাধীন ‘মুজিব শতবর্ষে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান’ শীর্ষক কোডের আওতায় ‘বিশেষ অনুদান’ খাতে বরাদ্দকৃত ৭৫৮ কোটি টাকা থেকে দশম ধাপে করোনায় ক্ষতিগ্রস্ত ১৮ হাজার ২৪৭ জন নন-এমপিও শিক্ষকের জন্য মোট ৮ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার ৪৪৫ টাকা পাঠানোর জন্য সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।

এ বিষয়ে অর্থ বিভাগের একজন কর্মকতা বলেন, ‘গত বছরও নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সেবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। এবার আর ত্রাণ তহবিল থেকে নয়, সরাসরি অর্থ বিভাগের বাজেট থেকে এ সহায়তা দেওয়া হচ্ছে। উপকারভোগী প্রাপকদের সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে।’

তিনি আরো বলেন, ‘গত বারের তালিকা ধরেই এ সহায়তা দেওয়া হবে। তবে এবার মোবাইল ফ্যান্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে এই অর্থ সরাসরি শিক্ষক ও কর্মচারীদের মোবাইল নাম্বারে দিয়ে দেওয়া হবে। এরই মধ্যে এ কার্যক্রম শুরু হয়ে যাওয়ার কথা। কোনো কারণে শুরু না হয়ে থাকলে শিগগির সুবিধাভোগী নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা সহায়তার অর্থ পাবেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com