1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
*পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মার্কিন চাপ উপেক্ষা করে চীন-রাশিয়াকে নিয়ে যা বললেন ইরানের নতুন প্রেসিডেন্ট

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে চীন ও রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, মার্কিন চাপে ইরান সাড়া দেবে না।

শনিবার (১৩ জুলাই) এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন। খবর আরব নিউজের।

ইরানের মধ্যপন্থী রাজনীতিবিদ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান পারমাণবিক অস্ত্রের দিকে গুরুত্ব না দিয়ে বরং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে।

এছাড়া ইউরোপের সঙ্গেও সম্পর্ক জোরদারে তেহেরান কাজ করবে বলে তিনি জানান।

বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রকে বাস্তবতা বঝুতে হবে, তেহেরান মার্কিন চাপকে গুরুত্ব দেয় না। বিশ্বের কাছে এটাই বার্তা।

৬৯ বছর বয়সী ইরানের নতুন প্রসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একজন হার্ট বিশেষজ্ঞ। নির্বাচনের প্রচারপ্রচারণার সময় থেকেই তিনি ইরানে রাজনৈতিক অস্থিরতা কমানো এবং ২০১৫ সালে পারমাণবিক চুক্তি বাস্তবায়নসহ সামাজিক বিভিন্ন সংকট দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে ইরানিরা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এই প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে ততটা আশাবাদী নন। কারণ ইরানে সর্বোচ্চ ক্ষমতা অধিকারী হলেন সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com