1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

*বর্জ্য ও বায়ু দূষণ ব্যবস্থাপনা উন্নয়নে সরকারের সাথে একযোগে কাজ করবে জাইকা*

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২২৭ বার দেখা হয়েছে

কার্যকরী উপায়ে বর্জ্য ও বায়ু দূষণ ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সাথে দু’টি কারিগরি সহযোগিতামূলক প্রকল্প (টেকনিক্যাল কো-অপারেশন প্রজেক্ট) স্বাক্ষর করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। গতকাল সোমবার (৮ জুলাই) এ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাইকার বৈশ্বিক উন্নয়ন বিষয়ক কৌশলগত উদ্যোগ ‘জাইকা ক্লিন সিটি ইনিশিয়েটিভ’র (জেসিসিআই)র অধীনে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

জাইকার অন্যতম বৈশ্বিক লক্ষ্য জেসিসিআই সামগ্রিক ও টেকসই উপায়ে বর্জ্য ও পরিবেশ দূষণ ব্যবস্থাপনা উন্নত করার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর শহর এলাকায় ‘ক্লিন সিটি’ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করে। দীর্ঘদিন ধরে ঢাকা ও চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় সহায়তা প্রদান করে আসছে জাইকা। এরই ধারাবাহিকতায়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের সাথে ‘বর্জ্য হ্রাস ও টেকসই সমাজ গঠনের জন্য সহায়তা প্রকল্প’ স্বাক্ষর করেছে জাইকা। ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্পের উদ্যোগ নেয়া হয়।
দেশের বায়ু দূষণের সঠিক পর্যবেক্ষণ এবং ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের সাথেও কাজ করতে যাচ্ছে জাইকা। জাইকা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের স্বাক্ষরিত প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হতে যাচ্ছে ‘বায়ুর মান নিয়ন্ত্রণে সক্ষমতাএ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি।

জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি মিউরা মারি; অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব, একেএম শাহাবুদ্দিন; স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, ড. মো. আমিনুর রহমান; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ; ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব লুবনা ইয়াসমীন এ চুক্তিগুলোতে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, সহযোগী দেশ হিসেবে বাংলাদেশে টেকসই সমাজ গঠন ও পরিবেশগত মান অর্জনের জন্য সক্রিয়ভাবে কাজ করে আসছে জাইকা। বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশের মানোন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে উল্লেখযোগ্য অবদান রাখবে জাইকার এ প্রকল্পগুলো। এর মাধ্যমে বাংলাদেশের শহরগুলো আরও টেকসই করে তুলতে শহুরে পরিবেশ উন্নয়নের লক্ষ্যে কাজ করবে সংস্থাট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com