1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

আশুরার রোজার ফজিলত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রজব, জিলকদ ও জিলহজ ছাড়াও আরবি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের রয়েছে বিশেষ মর্যাদা। এই মাসগুলোয় যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ রয়েছে। এছাড়া মহররমের ১০ তারিখ আশুরার দিন। এই দিনে রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে।

আশুরার দিনটি ঐতিহাসিক নানা ঘটনাবলিরও সাক্ষ্য বহন করে। এই দিনে আদি পিতা আদম (আ.) কে সৃষ্টি ছাড়াও তাকে পৃথিবীতে প্রেরণ করা হয়। হযরত নূহ (আ.) এর নৌযানের যাত্রা শুরু হয় ও মহাপ্লাবন শেষে ঈমানদারদের নিয়ে তিনি নৌকা থেকে নামেন এই দিনেই। আবার আশুরার দিনেই কারবালার বিয়োগান্তরের মর্মান্তিক ঘটনার অবতারণা হয়।

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রমজানের সাওম (রোজা) ফরজ হওয়ার আগে মুসলিমগণ আশুরার রোজা পালন করতেন। সে দিনই কাবাঘর (গিলাফে) আবৃত করা হতো। তারপর আল্লাহ যখন রমজানের সাওম ফরজ করলেন, তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, আশুরার সাওম যার ইচ্ছা সে পালন করবে, আর যার ইচ্ছা সে ছেড়ে দেবে। (সহিহ বুখারি, হাদিস: ১৪৯৭)

অপর হাদিসে এসেছে, হুমায়দ ইবনু আবদুর রাহমান (রহ.) থেকে বর্ণিত, যে বছর মু’আবিয়া (রা.) হজ করেন সে বছর আশুরার দিনে (মসজিদে নববীর) মিম্বরে তিনি (হাদিস বর্ণনাকারী) তাকে বলতে শুনেছেন যে, হে মদিনাবাসীগণ! তোমাদের আলিমগণ কোথায়? আমি রাসুলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি, আজকে আশুরার দিন, আল্লাহ তা’আলা এর সাওম তোমাদের ওপর ফরজ করেননি বটে, তবে আমি (আজ) সাওম পালন করছি। যার ইচ্ছা সে সাওম পালন করুক, যার ইচ্ছা সে পালন না করুক। (সহিহ বুখারি, হাদিস: ১৮৭৭)

অন্যদিকে, খোদ রাসুল (সা.) ও আশুরার দিনে রোজা রাখায় প্রাধান্য দিতেন। ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের সাওমের উপরে অন্য দিনের সাওমকে প্রাধান্য প্রদান করতে দেখিনি এবং এ মাস অর্থাৎ রমজান মাস (এর ওপর অন্য মাসের গুরুত্ব প্রদান করতেও দেখি নাই)। (সহিহ বুখারি, হাদিস: ১৮৮০)

আবূ কাতাদা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, একবার এক ব্যক্তি রাসুল (সা.) এর কাছে সাওম নিয়ে প্রশ্নের একপর্যায়ে নবীজি বলেন, প্রতি মাসে তিন দিন সাওম পালন করা এবং রমজান মাসের সাওম এক রমজান থেকে পরবর্তী রমজান পর্যন্ত সারা বছর সাওম পালনের সমান। আর আরাফাত দিবসের সাওম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, তাতে পূর্ববর্তী বছর ও পরবর্তী বছরের গুনাহর ক্ষতিপূরণ হয়ে যাবে। আর আশুরার সাওম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, তাতে পূর্ববর্তী বছরের গুনাহসমূহের কাফফারা হয়ে যাবে। (সহিহ মুসলিম, ২৬১৭)

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com