1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
*বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক ইরানে মার্কিন নাগরিকদের দ্রুত দেশত্যাগের আহ্বান, শান্তি আলোচনায় ‘সুসংবাদ’ আসতে পারে শুক্রবারের মধ্যেই

অনিশ্চয়তায় শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সহসাই চালু হচ্ছে না শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। সাড়ে চার বছরে ৯৭ ভাগ কাজ শেষ করে, এখন চলছে ধীরগতি। পরিচালন ব্যয় নির্ধারণ নিয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) চুক্তি সই না হওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আকাশ পথের যাত্রীদের চাপ সামলানো আর আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে বিমানবন্দরে গড়ে তোলা হয় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের এই তিনতলা টার্মিনাল। যেখানে রয়েছে ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম, অ্যারাইভাল লাউঞ্জ, ডিউটি ফ্রি শপ, বোর্ডিং ব্রিজসহ ৫৪টি কাউন্টার।

এছাড়া ট্রানজিট যাত্রীদের জন্য আলাদা লাউঞ্জ, ভিআইপিদের জন্য তিন হাজার ৬৫০ বর্গমিটার এলাকা, বর্হিগমন ও আগমনীর ১২৮টি ইমিগ্রেশন কাউন্টার রয়েছে। তৃতীয় টার্মিনাল প্রকল্পের ব্যয় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা।

গত বছরের অক্টোবরে তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন বলা হয়েছিল, এক বছরের মধ্যে সব কাজ শেষ করে পূর্ণরূপে চালু করা হবে টার্মিনালটি। তবে, চলতি বছরের অক্টোবরে সব কাজ শেষ হলেও পূর্ণরূপে চালু করা নিয়ে অনিশ্চিত কর্তৃপক্ষ।

জানা যায়, টার্মিনাল পরিচালনা ব্যয় নির্ধারণ নিয়ে জাইকা ও বাংলাদেশ সরকারের মধ্যে পিপিপি চুক্তি এখনও হয়নি। তারপরও বেসামরিক বিমান চলাচল কতৃর্পক্ষের আশা অক্টোবরের মধ্যে কাজ শেষ হবে।

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুখ খান বলেন, টার্মিনালের কিছু কাজ বাকি আছে, যা আগামী কয়েক মাসের মধ্যে শেষ হবে। আশা করছি, চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতে নতুন টার্মিনাল চালু হবে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, যাত্রী চলাচলের জন্য টার্মিনাল প্রস্তুত করতে আরও দেড় থেকে দুই বছর লাগবে।

উল্লেখ্য, তৃতীয় টার্মিনালটি চালু হলে এটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ভূগর্ভস্থ রেলপথ, বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও হজ ক্যাম্পের সঙ্গে টানেলের মাধ্যমে যুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com