1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের

আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী: পুরান ঢাকায় সাঈদ খোকনের বর্ণাঢ্য শোভাযাত্রা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৫৭ বার দেখা হয়েছে

রাজীব কান্তি : ঢাকায় আওয়ামী লীগের ৭৫তম (প্লাটিনাম জয়ন্তী) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে (শুক্রবার) পুরান ঢাকা থেকে বিশাল শোভাযাত্রা বের করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য এবং দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। শুক্রবার (২১ জুন) বিকেল ৩টায় পুরান ঢাকার বংশালের নর্থ-সাউথ রোডের সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের তৃণমূলের প্রায় ৩ হাজার নেতাকর্মী অংশ নেন। তারা ট্রাক-পিকআপ ও মটরসাইকেলে ব্যান্ড পার্টি, ঢোল, বুবুজেলা, বেলুনসহ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দলীয় শ্লোগান দেন।

আগামী রোববার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নানান কর্মসূচি দিয়েছে দলটি। এরমধ্যে যানজট এড়াতে ছুটির দিন তথা আজ শুক্রবার শোভাযাত্রাটি করছে আওয়ামী লীগ। এই কর্মসূচির অংশ হিসেবেই পুরান ঢাকা থেকে ওই শোভাযাত্রা বের করেছেন মোহাম্মদ সাঈদ খোকন।

বর্ণাঢ্য এ শোভাযাত্রায় সামনে থেকে দলীয় পতাকা হাতে নেতৃত্ব দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। পরে শোভাযাত্রাটি নর্থ-সাউথ রোড থেকে গুলিস্তান, সচিবালয়, মৎস্য ভবন হয়ে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত অস্থায়ী মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com