1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা — এনসিপিতে যোগ দেওয়ার খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান, যুদ্ধবিরতির আগে চুক্তির আশায় বিশ্ব দুই মাস পূর্তি আজ: বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হরমুজ প্রণালি খুলল ইরান, তবুও অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আগামী বছর খরচ কমানোর আশ্বাস হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার: আজওয়া খেজুরসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছেছে হজ অফিসে ঢাকায় হতে যাচ্ছে আন্তর্জাতিক ফাইট নাইটের আসর সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ে বিএনপির সাক্ষাৎকার সম্পন্ন 🕌 হজযাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের নিয়েই চলবো: প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন দেশের সঙ্গে কার ঝগড়া তা বাংলাদেশের দেখার প্রয়োজন নাই। যারা উন্নয়নের সহযোগী হবে তাদের নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।

রোববার (২ জুন) ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটব্যাপী ভিডিওচিত্র প্রতিযোগিতায় নির্বাচিতদের সম্মাননা, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমরা সবসময় শান্তি চাই, যুদ্ধ চাই না। সবার সঙ্গে বন্ধুত্ব চাই এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি।

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি, এ বাংলাদেশকে আর কেউ পেছনে টানতে পারবে না। ১৫ আগস্টের পর আমাদের যেভাবে ভিক্ষুক জাতিতে পরিণত করেছে আর যেন এটা না করতে পারে কেউ সেজন্য আমাদের সবসময় সজাগ থাকতে হবে। দেশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, দেশের একটি পক্ষ সব উন্নয়ন প্রকল্পেরই বিরোধিতা করে। যদিও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে খুশি মনেই তা ব্যবহার করে।

শেখ হাসিনা বলেন, স্বাধীনতার সুফল যাতে সাধারণ মানুষের কাছে না পৌঁছায় সেজন্যই ‘৭৫-এ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের পর থেকে ইতিহাসের বিকৃতি শুরু হয়। আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় ইতিহাস বিকৃতির সে কলঙ্ক আস্তে আস্তে মুছে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ হয়ে যায়। যে জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই জয় বাংলা স্লোগানটাও বাংলাদেশ থেকে মুছে ফেলা হয়।’

বঙ্গবন্ধুর স্বপ্নের ‘ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশ’ গড়তে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের হাল ধরার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com