1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা — এনসিপিতে যোগ দেওয়ার খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান, যুদ্ধবিরতির আগে চুক্তির আশায় বিশ্ব দুই মাস পূর্তি আজ: বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হরমুজ প্রণালি খুলল ইরান, তবুও অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আগামী বছর খরচ কমানোর আশ্বাস হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার: আজওয়া খেজুরসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছেছে হজ অফিসে ঢাকায় হতে যাচ্ছে আন্তর্জাতিক ফাইট নাইটের আসর সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ে বিএনপির সাক্ষাৎকার সম্পন্ন 🕌 হজযাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

এমপি আনার হত্যার তদন্তে এবার নেপাল যাচ্ছেন ডিবিপ্রধান হারুন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে এবার নেপাল যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। শনিবার (১ জুন) সকাল ৯ টার ফ্লাইটে তিনি নেপাল যাচ্ছেন বলে ডিবি সূত্র জানিয়েছে।

শুক্রবার (৩১ জুন) দিবাগত রাতে নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে ডিবিপ্রধানের সঙ্গে অন্য কোনো সদস্য যাচ্ছেন কি না এবং তিনি কবে ফিরবেন, তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওই কর্মকর্তা।

আনার খুনের তদন্ত কাজ শেষ করে গত বৃহস্পতিবার কলকাতা থেকে দেশে ফেরেন ডিবিপ্রধান হারুন।

গত ১৩ মে আনারকে কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনসের একটি ফ্লাটে খুন করা হয়। তার দেহ টুকরা টুকরা করে গুম করা হয়।

এতে কলকাতা পুলিশ দেহাংশের হদিস করতে পারছিল না। অবশ্য কলকাতায় হত্যা মিশন বাস্তবায়ন করে প্রধান কিলার আমানুল্লাহ ওরফে শিমুল ভূইয়াসহ কয়েকজন দেশে ফিরে আসে। তাদের দ্রুত গ্রেপ্তার করে ঢাকার ডিবি।

এরপরই হত্যা রহস্য উদ্ঘাটন হয়। গুম করা লাশের অংশ লুকানোরও তথ্য পান ডিবি কর্মকর্তারা। এরপরই কলকাতায় ছুটে যান হারুনসহ তিন গোয়োন্দা কর্মকর্তা।

ঢাকা গোয়েন্দা কর্মকর্তাদের তথ্যে সঞ্জীবা গার্ডেনসের সেপটিক ট্যাংক থেকে কলকাতা পুলিশ লাশের টুকরা মাংস উদ্ধার করে। এই মাংস এমপি আনারের বলে গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানালেও তা পুরোপুরি নিশ্চিত হতে এখন ফরেনসিক পরীক্ষা চলছে।

কলকাতায় এমপি আনার খুন হলেও ঢাকার পুলিশের তৎপরতা এবং তদন্তে দ্রুত সাফল্য পাওয়ায় ঢাকার গোয়েন্দা দল নিয়ে এরই মধ্যে ভারতীয় সংবাদমাধ্যমে ইতিবাচক আলোচনা চলছে।

হঠাৎ করে নেপালে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ডিবির তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এমপি খুনের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীন নেপাল হয়ে আমেরিকায় পালিয়েছে বলে তথ্য রয়েছে। তা ছাড়া সিয়াম নামে সন্দেহভাজন এক অভিযুক্ত নেপালে আটক হয়েছেন বলেও খবর রয়েছে। এসব বিষয়ে তদন্ত কাজের অংশ হিসেবে ডিবিপ্রধান নেপাল যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com