1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

আওয়ামী লীগকে দেশকে পুলিশ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ভয় দেখিয়ে, প্রতারণা করে, ভুল বুঝিয়ে জোর করে ক্ষমতায় থাকতে চায়। এই রাষ্ট্রকে তারা সত্যিকার অর্থে গভীর পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে৷ দেশে এখন আওয়ামী লীগ নেই, সব পুলিশ লীগ

শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলায় পুলিশ হেফাজতে মারা যাওয়া হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব একরামের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে দেখা করে এক শোকসভায় তিনি এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, আপনাদের ছেলে যুবদল নেতা আকরামকে এই ভয়াবহ দানবীয় সরকার, দখলদারি সরকারের পুলিশ বাহিনী অন্যায়ভাবে নির্যাতন করে হত্যা করেছে পুলিশ কাস্টডিতে। আমাদের ছেলেমেয়েরা অধিকারের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে। ভোটের অধিকার, ভাতের অধিকার, বেঁচে থাকার অধিকার আদায়ের জন্য তারা লড়ছে। এই সরকার ফ্যাসিবাদী সরকার। জবরদখল করে বসে একটা নির্বাচন দেখিয়ে প্রতারণা করে তারা বারবার ক্ষমতা দখল করে নিচ্ছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি।

তিনি আরও বলেন, আকরামকে মিথ্যা কথা বলে পুলিশ বাহিনী ধরে নিয়ে গেছে। আকরামের মৃত্যু পুলিশ বাহিনীর অত্যাচার নির্যাতন যে চরমে উঠেছে তারই একটি প্রমাণ। এই অত্যাচার নির্যাতন করে তারা দেশ শাসন করছে। জনগণের অধিকার কেড়ে নিচ্ছে, ভোটের অধিকার কেড়ে নিচ্ছে। পুলিশ কাস্টডিতে যখন একজন অসহায় নিরীহ মানুষকে হত্যা করা হয় তখন সেই রাষ্ট্রের কী অবস্থা দাঁড়ায়। মানুষ ভাবছে এখানে কোনো আইনের শাসন নেই। এখানে যারা রক্ষক তারাই হয়ে গেছে নির্যাতনকারী, তারাই ভক্ষক।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার কোনো দিনই জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি। সব সময় ভয় দেখিয়ে, প্রতারণা করে, মানুষকে ভুল বুঝিয়ে জোর করে ক্ষমতা দখল করেছে।

এর আগে হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব প্রয়াত আকরাম হোসে‌নের কবর জিয়ারতের পর বিএনপি মহাসচিবসহ দলের কয়েকজন নেতা-কর্মী বাসায় গিয়ে তার সহধর্মিণী ফা‌তেমা খাতুনসহ পরিবারের সদস্যদের খোঁজখবর নি‌য়ে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন।

এ সময় জেলা বিএন‌পির সিনিয়র সহ-সভাপতি নুর করিম, জেলা য‌ুবদলের সভাপ‌তি চৌধুরী মোহা. মহেবুল্লাহ আবু নুর,হরিপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com