1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন যা আওয়ামী লীগ ধ্বংস করেছে- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল/ উভ-বাইট

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৭৬ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন। আওয়ামী লীগ এ স্বপ্নকে ধ্বংস করেছে বাকশালের মাধ্যমে।
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে অত্যন্ত শক্তিশালী বিএনপির রাজনীতি। আওয়ামী লীগ আমাদের সংগ্রামী এই জেলাতেই পুলিশের মাধ্যমে প্রকাশ্যে সবসময় বাঁধা সৃষ্টি করেছে। তারপরেও এখানকার কেউ মাথা নিচু করে থেমে নেই।
ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বিকেলে পাবলিক লাইব্রেরী মাঠে সদ্য প্রয়াত জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ তৈমুর রহমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
তিনি তৈমুর রহমান প্রসঙ্গে বলেন, ঠাকুরগাঁও থেকে আমরা এক লড়াকু সৈনিক হারিয়েছি। ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি পর্যায়ে তার আত্মত্যাগ ভুলতে পারবোনা। তিনি ছিলেন আপাদমস্তক একজন রাজনীতিবীদ, রাজনীতি ছাড়া তিনি কিছুই ভাবতেন না। আমাদের কঠিন সময়ে তাঁর বিচক্ষণতা নিষ্ঠায় সংগঠন শক্তিশালী হয়েছে।এখন তাঁর প্রেরণায় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। আমরা সংগ্রাম করছি এই সংগ্রামকে আমরা তীব্র থেকে আরও তীব্রতর করে তুলবো।
নির্বাচন নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ এখন ভিন্ন ভাবে ছদ্মবেশে আবার একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালনা করে যাচ্ছে। এই অবৈধ সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি তাদের যদি ক্ষমতায় থাকতে দেওয়া হয় তাহলে এই দেশে ভয়াবহ অবস্থা তৈরি হবে।
পরিশেষে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈমুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি ।
সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে এসময় সংগঠনটির অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com