1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা

শুধু রাজনীতি নয় অর্থনীতিকেও ধ্বংস করেছে সরকার: মঈন খান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সরকার শুধু রাজনীতিকে ধ্বংস করেনি দেশের অর্থনীতিকেও ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগরে কারান্তরীণ বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী- খান সোহেলের বাসায় তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

মঈন খান বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এর পরে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে বছরের পর বছর কী আলোচনা করলো, সেটা তারাই (সরকার) ভালো বলতে পারবে। কিন্তু আজকে রোহিঙ্গা পরিস্থিতি কোথায় দাঁড়িয়েছে। আর বিএনপি কী রোহিঙ্গা পরিস্থিতি মোকাবিলা করেনি, একবার নয় দুইবার করেছে।

তিনি বলেন, সরকার যেখানে হাত দিয়েছে, সেখানেই ব্যর্থ হয়েছে। এরা দু’টি জায়গায় সফল হয়েছে। একটি হলো বিরোধী দলকে দমন করতে, আরেকটি এদেশের দরিদ্র মানুষের অর্থ বিদেশে পাচার করতে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে।

ড. মঈন বলেন, সরকার যদি বিএনপির ওপর জুলুম নাই করে থাকে তাহলে গেল ১৫ বছরে বিরোধী দলের প্রায় অর্ধ কোটি নেতাকর্মীর বিরুদ্ধে একলাখের ওপর মামলা দিলো কেন?

তিনি আরও বলেন, সরকার নির্বাচন কিভাবে করে, সেটা তো বিশ্ববাসী জানে। কিন্তু সাজানো গোছানো প্রহসনের নির্বাচনের জন্য তো বাংলাদেশ সৃষ্টি হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com