1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন

বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করেছে: কাদের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবারও পাকিস্তানি কায়দায় ইস্যু না পেয়ে ভারত বিরোধিতা শুরু করেছে। জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে নির্বাচিত করেছে। তারপরও বলে ভারত নির্বাচিত করেছে আমাদের। ভারত নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতে সব সময় আমাদের পাশে দাঁড়িয়েছে।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ ইফতারসামগ্রী বিতরণ করে, আর তারা পার্টি করে। তাদের সঙ্গে আমাদের এটাই পার্থক্য।

দ্রব্যমূল্য নিয়ে ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট আছে। যদিও কিছু কিছু পণ্যের দাম কমছে, আরও কমবে।

নতুন করে বিএনপির ওপর কোনো দমন-পীড়ন হচ্ছে না উল্লেখ করে কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের দল, আর বিএনপি ক্ষমতার দল। নিজেদের পকেট উন্নয়নের দল বিএনপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com