1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন

‘খালেদা জিয়া একজন প্রকৃত মুক্তিযোদ্ধা’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি দাবি করে দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় কারাভোগ করছেন। তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ শুরুর পর থেকেই পাকবাহিনী তাকে খুঁজতে থাকে। তিনি বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকেন। জুলাই মাসে পাক বাহিনী তাকে ধরে নিয়ে যায়।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনটি বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

একাত্তরে রণাঙ্গনের যোদ্ধা হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, মুক্তিযুদ্ধে যারা সশস্ত্র যুদ্ধ করেছে, তাদের কৃতিত্ব স্বীকার করতে চায় না ক্ষমতাসীন আওয়ামী লীগ। বাঙালি শ্রমিক, সৈনিক, ছাত্র-জনতার মিলিত উদ্যোগে মুক্তিযুদ্ধ শুরু হয়। এ সাধারণ সত্যটি স্বীকার করতে বর্তমান ক্ষমতাসীন সরকার রাজি নয়। সশস্ত্র যুদ্ধ যারা করেছেন তাদেরকে কোনো কৃতিত্ব দিতে চান না তারা।

মুক্তিযুদ্ধে রাজনৈতিক দলের অবশ্যই কৃতিত্ব আছে উল্লেখ করে মেজর হাফিজ বলেন, মুক্তি সংগ্রামের সবচেয়ে কঠিন যে পর্যায়- যেখানে জীবন দিতে হয়, দেশপ্রেমের পরিচয় দিতে হয় জীবন বিপন্ন করে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন মেজর জিয়াউর রহমান এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইপিআরের ছাত্র-জনতা সৈনিকেরা। অথচ এই তথ্যটি ইতিহাস খুঁজলে পাওয়া যাবে না। তাদের (আওয়ামী লীগ) ধারণা, বিভিন্ন ঘোষণার কারণে দেশ স্বাধীন হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com