1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা

‘সরকার এবার হয়তো বলবে লেবুর বদলে জলপাই-কামরাঙ্গার জুস খান’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রমজান মাসে দ্রব্যমূল্যের আকাশচুম্বী দাম থাকার প্রতিবাদ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চারটি লেবুর দাম এখন ৮০ টাকা। আওয়ামী লীগ সরকার বেগুনির বদলে কুমড়া খেতে বলেছিল, কাঁঠালের বার্গার খেতে বলেছিল। এখন হয়তো বলতে পারে লেবুর দাম বেশি, সবাই জলপাইয়ের জুস খান অথবা কামরাঙ্গার জুস খান।

রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবিরের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচিতে শনিবার দুপুরে এ কথা বলেন তিনি। বাজার সিন্ডিকেটে আওয়ামী লীগের লোক আছে বলেই সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও মন্তব্য করেন বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতার মাহফিলে ছাত্রলীগের হামলার বিষয়ে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্য ছাত্রলীগ ইফতার পার্টিতে হামলা করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিয়ে বলানো হলো ইফতার পার্টি করা যাবে না। এরপর ছাত্রলীগকে দিয়ে হামলা চালানো হলো। রমজান মাসে ধর্মীয় অনুভূতি কাজ করে। সিয়াম সাধনার পাশাপাশি এই মাস মুসলিমদের উৎসবের মাসও। ইফতার পার্টি না দেওয়া হলেও সবাই একসঙ্গে হয়ে ইফতার করতে চায়, সেখানেও রক্ত ঝরিয়েছে ছাত্রলীগ। এটি সরকার করিয়েছে।

রুহুল কবির রিজভীর অভিযোগ, আওয়ামী পরিবার ছাড়া কোনো মেধাবীর চাকরি হচ্ছে না। প্রত্যেকটি কারাগার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বন্দিশালা।

তিনি আরও বলেন, নির্বাচনে ভারত পাশে ছিল বলেই অন্য রাষ্ট্রগুলো কিছু করতে পারেনি। আওয়ামী লীগ সরকার ভোটার শূন্য নিবার্চন করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com