1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। হঠাৎ অসুস্থবোধ করায় বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।

সন্ধা সাড়ে ৭টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন বেগম খালেদা জিয়া। এরপর রাত সাড়ে ৮টার কিছু সময় পর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।

এ সময় তার চিকিৎসকরা ও দলের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন। তার চিকিৎসকরা জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে নিয়মিত চেকআপের জন্য বিএনপি নেত্রীকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।

ডা. এ জেড এম জাহিদ বলেছেন, স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। আরও হবে। রাতে তাকে ভর্তি করা হয়েছে। এখন মেডিকেল বোর্ডের সদস্যরা বসে তার সুস্থতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসা পাওয়া সাংবিধানিক অধিকার। হার্টের এখনও বেশকিছু সমস্যা রয়েছে। যতদ্রুত সম্ভব তাকে বাইরে নিতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com