1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

গাজায় ২৪ ঘণ্টায় প্রায় ১০০ ফিলিস্তিনির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজায় অব্যাহত বোমা হামলার পাশাপাশি পশ্চিম তীরে অভিযান পরিচালনা করছে দখলদার বাহিনী। এতে হতাহতের পাশাপাশি বহু ফিলিস্তিনিকে গ্রেফতার করা হচ্ছে।

লেবনানেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সবশেষ হামলায় হিজবুল্লাহর দুই সদস্য নিহত হয়েছেন।

ইসরায়েলের হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৩১ হাজার ২৭২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৭৩ হাজার ২৪ জন।

এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির অথবা জিম্মি মুক্তির ক্ষেত্রে কোনো অগ্রগতি নেই।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই পর গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। হামাসকে নির্মূলের অজুহাতে গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে প্রতিদিন শত শত ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com