1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ

কর্মমুখী প্রশিক্ষণ ও বিদেশী ভাষা শিখে প্রবাসে যেতে হবে এনসি-(১৯৭৭-৮২) মিলন মেলায়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৬১ বার দেখা হয়েছে

জালালুর রহমান, মৌলভীবাজার : আয় আর একটিবার আয়রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখে দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায় এনসি-(১৯৭৭-১৯৮২) বন্ধুদের দ্বিতীয় পুনর্মিলন ও আনন্দ ভ্রমণ-২০২৪ কুলাউড়ার নৈসর্গিক সৌন্দর্য মন্ডিত লংলা ভ্যালি ক্লাবে শুক্রবার ( ১লা মার্চ) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় যাত্রা শুরু করে লংলা ভ্যালি ক্লাবে পৌঁছে প্রথমে ফানুস ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব মোকাব্বির হোসেনসহ বন্ধুরা। চা চক্রের শেষে উন্মুক্ত স্মৃতি চারণ করেন সিনিয়র শিক্ষক বাবুল উদ্দিন খান, সাংবাদিক স্বপন কুমার দেব রতন, ব্যবসায়ী নিয়ামুল ইসলাম কমর, সরকারী চাকুরীজীবি রকিব উদ্দিন, আব্দুল মজিদ প্রমুখ। স্মৃতি চারণ করেন বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব (সাবেক স্বরাষ্ট্র, বর্তমানে জালানি ও বিদ্যুৎ মন্ত্রনালয়) মোকাব্বির হোসেন বলেন- সিলেটের যুবশক্তি ভাগ্য ফেরানোর জন্য বিদেশে চলে যায়, কিন্তু কর্মমুখী শিক্ষা ও বিদেশী ভাষা শিখা না থাকায় তারা উপযুক্ত পারিশ্রমিক পায়না। অথচ পার্শ্ববর্তী দেশের যুবশক্তি যথাযথ প্রশিক্ষণ নিয়ে যাওয়ায় তারা অনেক ভালো অবস্থানে কাজ করে ২-৩ গুণ বেশি রেমিটেন্স দেশে পাঠাচ্ছে। তাই দেশ ও নিজের স্বার্থে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষা শিখে বিদেশে যাওয়ার আহবান জানান।

এনসি-(১৯৭৭-১৯৮২) ব্যাচের বন্ধু মেলায় অংশ গ্রহণ করেন, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, এডিশনাল এসপি দিপঙ্কর ঘোষ, এসি (ল্যান্ড) মেহেদী হাসান, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ। এছাড়া মিলন মেলার ফাকে সিনিয়র সচিব মোকাব্বির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, এডিশনাল এসপি দিপঙ্কর ঘোষ, এসি (ল্যান্ড) মেহেদী হাসান, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ ক্যামেলিয়া ডানকান স্কুল পরিদর্শণ করেন। স্কুলের সার্বিক কার্যক্রম দেখে প্রশংসা করেন।
এই বন্ধু মেলায় প্রশাসনের বিভিন্ন পদ মর্যদার কর্মকর্তা, ভিন্ন ভিন্ন সেক্টরে কর্মরত বন্ধুরা স্ব-পরিবারে মিলিত হয়েছেন। দিনব্যাপি মিলন মেলায় দুপুরের খাবারের পর সঙ্গীত, নৃত্য পরিবেশন সঞ্জিব সিনহা, ঐন্দ্রিলা চাকলাদার, জাতীয় তরুণ সংঘের শিল্পী সৃষ্টি অধিকারী, আদিত্য দাশ হৃদয় প্রমুখ। পরে বন্ধুদের স্ত্রী ও সন্তানরা বিভিন্ন খেলায় অংশ গ্রহন করে পুরুস্কার লাভ করে। গোধূলী বেলায় মিলন মেলার সমাপ্তি টেনে স্ব-গৃহে ফিরে যান বন্ধুরাযো

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com