1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ

ঋণের চাপে ‘আত্মহত্যা’ বলছে পুলিশ বাঁশঝাড়ে ঝুলছিল প্রধান শিক্ষকের লাশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪২ বার দেখা হয়েছে
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও : ঋণের চাপ সইতে না পেরে তিনি ‘আত্মহত্যা’ করেছেন, এমনট পুলিশের ধারণা। বাড়ির পাশের বাঁশঝাড়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক হাইস্কুল প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ।
বুধবার রাত ১টার দিকে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কেশুরবাড়ী তাঁতিপাড়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন।
মৃত রবীন্দ্র দেবনাথ (৫৫) সদর উপজেলার চরণখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
স্কুল শিক্ষক রবীন্দ্র দেবনাথের ছোট ভাই কৃষ্ণ চন্দ্র দেবনাথ বলেন, “বুধবার বিকালে দাদা স্থানীয় একটি বাজারে যান। রাত ১ টার দিকে বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে দাদাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা।
“দাদা বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়েছিলেন। সেগুলো পরিশোধে ব্যর্থ হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন; সে কারণে হয়ত আত্মহত্যা করেছেন। তার মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই।”
কেশুরবাড়ী তাঁতিপাড়া এলাকার রহমত আলী  না‌মে ঐ স্কুলের এক শিক্ষার্থী ব‌লেন, কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে অপমান সহ্য করতে না পেরে স্যার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
একই গ্রামের আব্দুল গাফফার ব‌লেন, একজন প্রধান শিক্ষ‌কের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। বিষয়টি খতিয়ে দেখা দরকার।
স্থানীয় ই‌উপি চেয়ারম্যান ফয়জুর রহমান ব‌লেন, রবীন্দ্র দেবনাথ সহজ সরল ও একজন আদর্শ শিক্ষক ছিলেন। বি‌ভিন্ন জায়গা থে‌কে ঋণ নি‌য়ে পরিশোধ করতে না পেরে মানসিক চাপে ছি‌লেন। ঋন পরিশোধে ব্যর্থ হয়ে চাপের মুখে তিনি হয়‌তো আত্মহত্যা করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি দুলাল হোসেন বলেন, বুধবার মধ্যরাতে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ যাওয়ার আগেই পরিবারের সদস্যরা রবীন্দ্র দেবনাথকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি দুলাল হোসেন বলেন, “শিক্ষক রবীন্দ্র দেবনাথের পরিবার থেকে জানানো হয় তিনি ঋণগ্রস্ত ছিলেন। ঋণের চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।”
অভিযোগ না থাকায় স্কুল শিক্ষকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি দুলাল হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com