1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

‘আল্লাহ চাহে তো ইমরান খানই ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মিয়াওয়ালি কারাগার থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন দলটির সিনেটর ফয়সাল জাভেদ।

সোমবার পাকিস্তানের সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন। খবর জিও নিউজের।

ফয়সাল জাভেদ বলেন, দলের প্রধান ইমরান খান মিয়ানওয়ালি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আল্লাহ চাহে তো তিনিই আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন।

তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল দেশের ইতিহাসে ‘অভূতপূর্ব’।

গত ৯ মে ঘটনা ও পিটিআয়ের ওপর রাষ্ট্রীয় ক্র্যাকডাউনের পর ফয়সাল জাভেদ আত্মগোপনে চলে গিয়েছিলেন।

নির্বাচনে কারচুপির জোরালো অভিযোগের মধ্যেই পাকিস্তানে নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে। ভোটের ফলাফলে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এবং তৃতীয় স্থানে থাকা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জোট সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে। তবে বসে নেই সবচেয়ে বেশি আসন পাওয়া সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফও (পিটিআই)।

নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি) নামের একটি দলে যোগ দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com