1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

দখলকৃত অঞ্চলে অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করেছেন নেতানিয়াহু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইহুদিবাদী ইসরায়েলের অধিকৃত অঞ্চলে অর্থনৈতিক পরিস্থিতি অবনতির বিষয়ে মার্কিন বাণিজ্যিক রেটিং সংস্থা মুডির প্রতিবেদন স্বীকার করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

হামাসের সাথে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইসরাইলের স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রমে ভাটা পড়েছে। সার্বিক এ পরিস্থিতিতে মার্কিন বাণিজ্যিক রেটিং সংস্থা মুডি দেশটির ক্রেডিট স্কোর ‘স্থিতিশীল’ থেকে ‘নেতিবাচক’-এ নামিয়েছে। শনিবার ইসরায়েলভিত্তিক সংবাদ সংস্থা দ্যা জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজায় হামাসের সাথে চলমান যুদ্ধের প্রভাবের কারণে মার্কিন রেটিং সংস্থা মুডি শুক্রবার ইসরায়েলের ক্রেডিট রেটিং কমিয়েছে। সংস্থাটি ইসরায়েলের রেটিং A1 থেকে A2-এ এক ধাপ কমিয়েছে। ইসরায়েলের বাণিজ্য ও বিনিয়োগ খাতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলেও জানানো হয়েছে।

একটি বিবৃতিতে মুডি বলেছে যে- ‘হামাসের সাথে চলমান সামরিক সংঘর্ষ, এর পরবর্তী এবং বিস্তৃত পরিণতি বস্তুগতভাবে ইসরায়েলের জন্য রাজনৈতিক ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। একইসাথে দেশটির নির্বাহী ও আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান এবং এর আর্থিক শক্তিকে দুর্বল করে দেয় অদূর ভবিষ্যতের জন্য এটি মূল্যায়ন করার পরে মুডি এ সিদ্ধান্ত নিয়েছে।

মুডি আরো বলেছে, ইসরায়েলের আর্থিক শক্তিকে এক ধাপ নামানোর অন্যতহ আরো একটি কারণ হলো তার উত্তর সীমান্তে হিজবুল্লাহর সাথে সংঘর্ষ বৃদ্ধির ঝুঁকি। সেটা হলে পরিস্থিতির আরও অবনতি হবে। মুডিস বলছে, এই সংঘাতে হিজবুল্লাহ জড়িয়ে পড়লে ইসরায়েলের অখণ্ডতা আরও বড় ঝুঁকির মুখে পড়বে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com