1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

মাঠ ছাড়েনি পিটিআই, আসছে নতুন কৌশল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাকিস্তানের এবারের সাধারণ নির্বাচনে বাজিমাত করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। নির্বাচনে সবাইকে ছাড়িয়ে ৯৭ আসন পেয়েছে দলটির সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। কিন্তু এরপরও সরকার গঠন নিয়ে রয়েছে ধোঁয়াশা।

পিটিআইকে পেছনে ফেলে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) কেন্দ্র এবং পাঞ্জাব প্রদেশে জোট সরকার গঠনে একমত হয়েছে।

এরপরও মাঠ ছাড়েনি ইমরান খানের দলটি। অন্যান্য দলের সঙ্গে জোট নিয়ে আলোচনার জন্য বৈঠক ডেকেছে পিটিআই। যেখানে প্রাক্তন ক্ষমতাসীন দল ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গঠনের বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে। খবর জিও নিউজের।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর খান, আসাদ কায়সার, আলী মুহাম্মদ খান এবং অন্যরা যোগ দেবেন। যেখানে নতুন কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠন নিয়ে আলোচনা হবে।

এর আগে দলটি নতুন কেন্দ্র সরকার গঠনের জন্য পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর সঙ্গে জোট গঠনের বিষয়টি অস্বীকার করেছে।

ব্যারিস্টার গোহর জিও নিউজকে বলেন, আমরা পিপিপি বা পিএমএল-এনের সঙ্গে যোগাযোগ করছি না।

২৬৫ আসনের মধ্যে ২৫২টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টোর দলের চেয়ে বেশ ভালো ব্যবধানে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের অধিকাংশই ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। তবে ফলাফলের দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে পিএমএল-এন ও পিপিপি। এই দুটি দলই জোট গঠনের বিষয়ে একমত হয়েছে।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২৬৫ আসনের মধ্যে এখন পর্যন্ত ২৫২টি আসনের ফল ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। এতে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১০৬টি আসন। তাদের মধ্যে ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থী ৯৭ জন। অন্যদিকে নওয়াজ শরিফের পিএমএল-এন পেয়েছে ৭২টি আসন এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপি পেয়েছে ৫২টি আসন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com